ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে গেল সেনাবাহিনীর সাইক্লিং দল


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৯-১১-২০২১ বিকাল ৫:২৫
চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল। শুক্রবার (১৯ নভেম্বর)  সকাল সাড়ে ১০টায় সীমান্তের শূন্যরেখায় তাদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি ও ডেপুটি কমান্ড্যান্ট পিত্তি সিং।
 
চতুর্থ ইন্দো-বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটির ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি। বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী। এ সাইক্লিং টিমের নেতৃত্ব দিচ্ছেন ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল। 
 
গত ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে ‍এবং যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে। এরপর শুক্রবার দর্শনা বন্দর দিয়ে ঢুকে ভারতের কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় যাবে দলটি। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সমাপনী অনুষ্ঠান শেষে ২৩-২৪ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় দেশে ফিরে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর দলটি।  প্রতি বছর দু‍ই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং এক্সপেডিশন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের মধ্যে গত বছর বন্ধ ছিল।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ