আমিও একজন নিয়মিত রক্তদাতা : শেখ জুবায়ের আহমেদ
চট্টগ্রামের আনোয়ারার সামাজিক সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘রক্তের বাঁধনে গড়বো মানবতা’ স্লোগানে আনোয়ারার তরুণ-তরুণীদের নিয়ে গঠিত আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এই বর্নাঢ্য আয়োজন পারকি সৈকতসংলগ্ন লুসাই পার্কে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের অ্যাডমিন নীল জামসেদ ও কো-অ্যাডমিন হালিমা আকতারের যৌথ সঞ্চালনায় অ্যাডমিন ছলিম আল আনোয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশনা ও মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মানে বিশেষ স্যালুট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২নং বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা নাজিম উদ্দিন, আবুল বশর এবং আজিম উদ্দিন। অ্যাডমিন প্যানেল থেকে উপস্থিত ছিলেন- ছলিম আল আনোয়ার, নুরুল আনোয়ার ইমরান, নীল জামশেদ, আবু তালেব, আরিফ হোসেন।
এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আনোয়ারা সেরা উপজেলা নির্বাচিত হওয়ায় ইউএনও শেখ জুবায়ের আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং চট্টগ্রামের সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ৫ জন সেরা রক্তদাতা, ৫ জন সেরা রক্ত সংগ্রাহক ও ২ জন উদীয়মান স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দেয়া হয়।
প্রধান অতিথি ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের কাজ সত্যিই প্রশংসনীয়। রক্তদান অত্যন্ত মহৎ কাজ। আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ধারাবাহিক এ কার্যক্রম অক্ষুণ্ন থাকুক। আগামীতে আনোয়ারার তরুণ-তরুণীরা আরো অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশা রাখি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied