রাউজানে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাটের পূর্বে সিকদার টেক এলাকার রাউজান-নোয়াপাড়া সেকশন সড়ক-২-এর পাশের পরিত্যক্ত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুনীর পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের ধারণা, কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। তরুণীর বয়স আনুমানিক ২২ বছর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তার শরীরে সাদা স্যালোয়ার-কামিজ ও প্যান্ট ছিল। গলায় লাল-হলুদ রংয়ের ওড়না দিয়ে প্যাঁচানো। গায়ে রশি মোড়ানো এবং দুই পায়ে নূপুর পরা ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন- চট্টগ্রাম জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কবীর আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
চট্টগ্রাম জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কবীর আহম্মেদ আমাদের বলেন, ভোরে সড়কে এক তরুণীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। অজ্ঞাত এই লাশের পরিচয় নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলে দাবি করেন এই কর্মকর্তা।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর