জানুয়ারির মধ্যে দেশের সাড়ে ৭ কোটি মানুষ দুই ডোজ করে ভ্যাকসিন পাবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ভ্যাকসিন দেয়া হলে দেশের সাড়ে ৭ কোটি মানুষ দুই ডোজ করে ভ্যাকসিন পেয়ে যাবেন। ইতোমধ্যে ৯ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। জানুয়ারি মাসে আরো ৬ কোটি ডোজ টিকা দেয়া হবে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়াম ডিভিশন ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা দিতে পেরেছি বলেই আমরা ভালো আছি। মৃত্যুর হার এক ডিজিটে নেমে এসেছে। আক্রান্তের হারও অনেক কম। স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে, দেশ-বিদেশে মানুষ যাওয়া-আসা করছে। জীবনে গতি এসেছে। এটা প্রধানমন্ত্রীর গাইডেন্স এবং সবার চেষ্টায় সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ অব্দুল লতিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
এই ফুটবল লিগে ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে ০-৩ গোলে হারিয়ে পল্লী মঙ্গল সমিতি জয়লাভ করে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied