পর্যটন কেন্দ্র হিসেবে জমে উঠেছে ডাকাতিয়া সেতু
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডাসংলগ্ন চান্দের বাগ ডাকাতিয়া সেতুটি পর্যটন কেন্দ্র হিসেবে জমে উঠেছে। পিপড্ডা ও চান্দের বাগ মানুষের কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষ ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ডাকাতিয়া সেতু। অপরূপ সৌন্দর্য ধারণ করেছে সেতুটি। আর এতে এলাকার চারপাশেও অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে।
সেতুটি দেখার জন্য এবং সেলফি তুলতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। এতে চান্দের বাগ ডাকাতিয়া সেতুটি যেন এ এলাকাকে উজ্জীবিত করে তুলেছে। তাই প্রতিদিন নামছে হাজারো মানুষের ঢল। প্রতিদিনই দেখা যাচ্ছে আগত মানুষের মিলন মেলা। সেতুটিকে ঘিরে এখানে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র।
সেতুটি নির্মাণের কাজ শেষ করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী এবং দুই পারের মানুষ একসাথে মিলেমিশে থাকার এবং একসাথে কাজ করার অনেক সুবিধা পেয়েছেন এই সেতু নির্মাণের ফলে। ভবিষ্যতে হয়তো সেতুটি অপরূপ সৌন্দর্যের কারণে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষিত হতে পারে- এমনটি ধারণা এলাকাবাসীর।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার