বিরামপুরে আদালতের নির্দেশে ৬৮ বছর পর জমির দখল পেলেন বাদী
দিনাজপুরের বিরামপুরে ১৯৫৩ সালে শুরু হওয়া একটি বাটোয়ারা মামলা চলতি বছর নিষ্পত্তির পর আদালতের আদেশে গতকাল প্রশাসন উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা উড়িয় বাদীপক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজলার কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে দিনাজপুর জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর চলতি বছর দিনাজপুর জেলা যুগ্ম-জজ আদালতে বাদী নাহিম চৌধুরী গং পক্ষ ডিক্রী পায়। করোনাকালীন বিলম্বের পর আদালত বাদীপক্ষকে উল্লিখিত জমি আদালতের নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রীদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশে দেয়।
সে মোতাবেক শনিবার (২০ নভেম্বর) জেলা জজ আদালতের নাজির শাহ আলম, অ্যাডভোকেট (কমিশনার) আনারুল ইসলাম সরকার, থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে, জমিতে লাল পতাকা উঠিয়ে ডিক্রীদারপক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আদালতের নির্দেশে ডিক্রীদারপক্ষকে জমির দখল বুঝিয়ে দেয়ার লক্ষ্যে আমরা আইনি সহায়তা প্রদানের জন্য এসেছি।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied