ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৩:৫
চুয়াডাঙ্গার দর্শনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে ইদ্রিসকে (৩৮) আটক করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, রোববার বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী গোসলরত তার মা খদে বানুকে (৬৫) বালিধারা (লাঠি) দিয়ে মাথায় আঘাত করে। এ সময় মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা খদে বানুকে উদ্ধার করে দর্শনার স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করে দর্শনা থানায় নেয় এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
দর্শনা থানার ইনচার্জ ওসি এএইচএম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে এবং নিহত খদে বানুর ম‍ৃতদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ