ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ফেনী সমিতি ঢাকা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২১ বিকাল ৫:৭

ফেনী সমিতি ঢাকার নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ। ফেনী সমিতির নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ঢাকাস্থ ফেনী সমিতি অঙ্গন। নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে ঢাকার পাশাপাশি ফেনী জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছে উক্ত পরিষদ। আগামী ২৭ নম্ভেবর শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেনী সমিতি ঢাকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করবে।প্যানেল দুটি হলো- বর্তমান কমিটির শেখ আব্দুল্লাহ-সেলিম পরিষদ ও আলহাজ গনি আহামদ-ডা. বুলবুল পরিষদ।

প্রবাসী ও ফেনীবাসীর প্রাণের সংগঠন ফেনী সমিতি ঢাকা। এ সমিতির পূর্ণরূপ ও হারানো গৌরব ফিরিয়ে আনতে অঙ্গিকারবদ্ধ দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল। ফেনী সমিতি ঢাকা একটি অরাজনৈতিক সমিতি। এখানে পেশীশক্তি ও রাজনৈতিক শক্তির প্রয়োগ করে কেউ নির্বাচনে জয়ী হতে পারবে না। ফেনীবাসী সমিতির উন্নয়নে যারা এগিয়ে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

এদিকে, নির্বাচনকে ঘিরে ফেনীর পাড়া-মহল্লায় আলোচনার জোয়ার বয়ে যাচ্ছে। কে হবে এই নির্বাচনে জয়ী তা নিয়ে তাদের মধ্যে যত জল্পনা-কল্পনা। সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভুল ভোটার তালিকা দিয়ে নির্বাচন এখন সময়ের দাবি বলে জানান শেখ আব্দুল্লাহ পরিষদের সেক্রেটারি শাহাদাত হোসেন সেলিম।

অন্যদিকে গনি-বুলবুল পরিষদের সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি হাই-ফ্যাশন গ্যালারি ও দ্বীন গ্রুপের চেয়ারম্যান ফেনী সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গনি আহামদ বলেন, ফেনী সমিতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন ফেনী সমিতি ভবন নির্মাণসহ সকল উন্নয়নকাজ অব্যাহত রাখার জন্য যোগ্য নেতৃত্ব ফেনী সমিতি ঢাকায় আসা জরুরি বলে মনে করছেন তিনি। উক্ত নির্বাচনকে ঘিরে তরুণরা ফ্যাক্টর হয়ে উঠছেন বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা।

এমএসএম / জামান

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি