বাউফলে পুলিশের বাড়িতে ডাকাতি
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. শাহ জাহান আকনের বাড়িতে বুধবার (৯ জুন) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে ডাকাত দল সিঁদ কেটে পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. শাহ জাহান আকনের ঘরে ঢোকে। ঘরে ঢুকেই ডাকাত দল শাহ জাহান আকনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাত দলে ৫ জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মুখোশ পড়া ছিল। ডাকাতের হাতে রামদা, বগিদা, শাবল এবং প্লাসসহ অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। ডাকাত দল ঘরে থাকা ট্রাঙ্ক, ব্রিফকেস, শোকেস ভেঙে তছনছ করে। এ সময় ডাকাতরা ট্রাঙ্কে থাকা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং দলিলপত্রসহ কয়েকটি ফাইল নিয়ে যায়। ডাকাত দল শাহ জাহান আকনের স্ত্রী সাদিয়া বেগমের কানে থাকা স্বর্ণালংকার প্লাস দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে সাদিয়া বেগম আহত হন।
শাহজাহান আকন ২০০১ সালে বরিশাল রেঞ্জ থেকে পুলিশের হাবিলদার পদ থেকে অবসরে গিয়ে গ্রামের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানান, কেশবপুর ইউনিয়ন ও তেঁতুলিয়া নদীতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি বন্ধে প্রশাসনের আরো তৎপর হতে হেবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান
রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মাদ্রাসা বিরোধে যশোরে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রথমবার ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ
পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি পর্যটনের অপার সম্ভাবনা
সাংবাদিক সুরুজ'কে কারাগারে পাঠানোয় সাংবাদিক মহলে উদ্বেগ