ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ভ্যাগাবন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:১২
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে একদল যুবকের সমন্বয়ে ২০০২ সালে গঠিত হয় ভ্যাগাবন্ড অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সংগঠনটিতে ২৯ জন সক্রিয় সদস্য রয়েছেন। সদস্যদের জমানো টাকা দিয়ে ধারাবাহিকভাবে সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়িয়ে করে যাচ্ছেন সহযোগিতা। তাদের এমন ভালো কাজের উদ্যোগ দেখে এ সংগঠনের সাথে যুক্ত হয়েছেন চ্যানেল আই কর্তৃক পরিচালিত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। 
 
ভ্যাগাবন্ড অ্যাসোসিয়েশন দীর্ঘ ১৯ বছর ধরে বস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনটি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় ভ্যাগাবন্ড কার্যালয় চত্বরে ইউনিয়নের ৩০০ হতদরিদ্রের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 
 
জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাগাবন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম (শিক্ষক)। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলি। এছাড়াও সাধারণ সম্পাদক জারজিস হোসেন, তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংগঠনটির সকল সদস্য ‍উপস্থিত ছিলেন। 
 
প্রধান অতিথি ভ্যাগাবন্ড এসোসিয়েশন এ-র সেচ্ছাসেবী কাজের প্রসংশা করে সকল কে সাধুবাদ জানান। এর আগে সভাপতি শামসুল আলম ভ্যাগাবন্ড এসোসিয়েশন এ-র কর্যক্রমের বর্ননা দিয়ে বক্তব্য প্রদান করেন।

এমএসএম / জামান

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু