ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে চার দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:১৩
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে চার দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার আদর্শ স্কুলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে নির্বাচনী প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী।
 
বিশেষ অতিথির বক্তব্যে সার্কেল এএসপি একেএম ওহিদুন্নবী, বলেন, নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। ভোটারগণ নির্বিঘ্নে ভোট প্রদান করে যেন বাড়ি ফিরে যেতে পারেন, এ ব্যপারে কঠোর নজরদারি থাকবে।
 
তিনি আরো বলেন, দলীয় ও স্বতন্ত্র প্রার্থী বলতে কিছু নেই। সকল প্রার্থীর জন্য আইন সমান। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। কোনো ধরনের বলপ্রয়োগ, বিশৃঙ্খলা, অনিয়ম ও জালিয়াতি বরদাশত করা হবে না। আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সকল প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতার কোনো বিকল্প নেই।
 
এ সময় ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিউদ্দিন আকন্দ, বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযম, প্রধান শিক্ষক সাইদুর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি