পাংশায় নির্বাচনী সহিংসতা ঘটতে দেয়া হবে না : ওসি মাসুদুর রহমান
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেছেন, পাংশা উপজেলা তিনটি জেলার সংযোগস্থল। মাগুরা, কুষ্টিয়া ও পাবনা জেলা আতংকিত জনপদ সর্বহারা ও সন্ত্রাসীদের জন্য। নির্বাচনের সময় তাদের ভরা মৌসম। রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তাদের হায়ার করে। এগুলো থেকে পাংশার রাজনৈতিক নেতাদের বিরত থাকতে হবে। পাংশা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও একটি দৃষ্টান্তমূলোক নির্বাচন হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রার্থীরা যত শক্তিশালী হোক না কেন, কোনোপ্রকার সহিংসতার ঘটনা ঘটতে দেয়া হবে না। নির্বাচনী তফসিলের আগে মিছিল মিটিং বন্ধ রাখার আহ্বান জানান। রাজবাড়ীর পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন