আবার নৌকার মাঝি হরিধন সরকার
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ৪নং নগর ইউনিয়নে 'কে হবেন নৌকার মাঝি'এমন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হরিধন সরকার। এর আগেও তিনি 'নৌকা প্রতীক' নিয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম চুড়ান্ত করলে এ তথ্য নিশ্চিৎ হওয়া যায়। এদিকে হরিধন সরকার পুনরায় সরকার দলীয় নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়ন বাসী আনন্দের জোয়ারে ভাসছেন এবং ইউনিয়ন জুড়ে তারা মিষ্টি বিতরণ করেন, আনন্দিত এলাকা বাসী জানান, হরিধন সরকার চেয়ারম্যান থাকায় ইউনিয়নের অনেক উন্নতি হয়েছে, মাদক প্রতিরোধে তিনি কঠোর ভুমিকা পালন করেছেন, এছাড়া যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখে ন্যায় প্রতিষ্ঠাসহ সরকারের সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। আমরা আবারও তাঁকে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। তার সাথে সাংসদ রেবেকা মমিনের হাতকে শক্তিশালী করতে চাই।
আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হরিধন সরকার জানান,ত্যাগেই মিলে প্রকৃত ভালবাসা, আমি নিজের সর্বোচ্চ দিয়ে দিন-রাত উপেক্ষা করে নিরলস ভাবে কাজ করার চেষ্টা করছি।
যাঁর বহিঃপ্রকাশ ইউনিয়ন বাসীর ভালবাসা,আমি আবারও জনগনের ভালোবাসা নিয়ে তাদের রায়ে পুণরায় 'নৌকা 'প্রতীকে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। উল্লেখ্য যে, চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied