অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল উৎপাদন করে চারু অয়েল মিল
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে মেসার্স চারু অয়েল মিল এর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃতে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নগরীর পাহড়তলী থানাধীন ডিটি রোডে চারু অয়েল মিলকে ৫০ হাজার এবং বহদ্দারহাট কাঁচাবাজার ও ধনিয়ালাপাড়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই দিন বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় নালার জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মেয়রের নির্দেশনা অনুযায়ী সরেজমিনে পরিদর্শণপূর্বক উক্ত ভবন নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২