খুলনা জেলা মডেল মসজিদ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১০ জুন) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। একই সাথে তিনি খুলনাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নবনির্মিত ৫০টি মডেল মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্মিত জেলা মডেল মসজিদ প্রান্ত থেকে যুক্ত ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এই মসজিদগুলো। আজ উদ্বোধন হওয়া ৫০টি মডেল মসজিদের পাঁচটি জেলা পর্যায়ে এবং ৪৫টি উপজেলা পর্যায়ে অবস্থিত। প্রকল্পের মধ্যে থাকা মোট ৫৬০টি মসজিদের মধ্যে জেলা ও মহানগরে ৬৯টি এবং বাকিগুলো উপজেলা ও উপকূলীয় এলাকায়। জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি মসজিদ তৈরিতে ব্যয় হচ্ছে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। উপজেলা পর্যায়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং উপকূলীয় এলাকায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা। ৪০ শতাংশ জমির ওপর জেলা পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা ভবন বিশিষ্ট মসজিদগুলো একই সাথে ইসলামিক সাংস্কৃতির কেন্দ্র হিসাবে কাজ করবে। উপজেলা পর্যায়ের মসজিদে ৯০০ জন এবং জেলা পর্যায়ের মসজিদে ১ হাজার ২০০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
এ মসজিদে নারী ও পুরুষের নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, অর্টিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধনসহ অন্যান্য সুবিধা।
এমএসএম / জামান
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর
মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত
চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ধান বিতরণ
নিবন্ধন ও নবায়নকৃতরাই পাবে ই-রিকশার লাইসেন্স: চসিক মেয়র
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০
রাণীশংকৈলে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি জাহিদুর
সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের পরিচালনা কমিটি গঠন
মনোহরগঞ্জে মাদক ও কিশোর অপরাধকে না-শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান
পটুয়াখালী রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষক বরখাস্ত
লালমনিরহাটে মাদক মামলায় চারজনে ১০ বছর কারাদণ্ড
যশোরের কেশবপুরে খাল খনন প্রকল্পের ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ