ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় মাদক ও সাঁজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ৩:২৩

রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে উপজেলার মনিগ্রাম ইউপির হেলালপুর গ্রামস্থ  মৃত টুটুল মন্ডলের স্ত্রী  মোছাঃ পান্না খাতুন (৩৫)এর বসত বাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইন সাদৃশ্য পাউডার যাহার ওজন পলিথিনসহ ৯.৫ গ্রাম, মূল্য অনুমান ২৮,৫০০/-  টাকা এবং  মাদক বিক্রয়ের নগদ ৫,৫০০/- টাকা উদ্ধার করেন বাঘা থানা পুলিশ।

একই দিনে চকরাজাপুর ইউপির পলাশী ফতেপুর গ্রামের মৃত চাঁদ মৃধার ছেলে মোঃ সাঈদ (৬২) এর নিজ বাড়ীর স্বয়ন কক্ষে পলিথিনি মোড়ানো ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।গোপন তথ্যের ভিত্তিতে এক বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ওসি সাজ্জাদ হোসেন এর দিক-নিদেশনায় এসআই মোঃ সেলিম শাহিন এর নেতৃত্বে আড়ানাী পৌর একালার হামিদকুড়া গ্রামের মৃত জাকির হোসেন এর ছেলে আসামী আমির হোসেন (৩০) কে আটক করে  থানায় নিয়ে আসে।আসামী আমির হোসেন এর বিরুদ্ধে ২৯/৫/২০১৯ সালের একটি মামলায় ১বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।সে সময় হতে আসামী পলাতক ছিল।
 
এই সংক্রান্তে বাঘা থানার অফিসার ইন-চার্জ (ওসি)সাজ্জাদ হোসেন বলেন,মাদকসহ আটক দের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের বুধবার (২৪ নভেম্বর) তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম