তাড়াশে ২ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের তাড়াশে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর কোম্পানি কমান্ডার মি. জন রানার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভিকমপুর সততা ইটভাটার রাস্তার পাশ থেকে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের ভুট্টু মিয়া (৪২) ও কামারখন্দ উপজেলার পাইকোষা গ্রামের আব্দুস সামাদ (৫৬)।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মি. জন রানা বলেন, আসামিদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied