ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ৩:৪৫
"সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদনকারী করদাতাদের সন্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান-বুধবার (২৪ নভেম্বর)  ময়মনসিংহ কর অঞ্চল কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 
অনুষ্ঠিত হয়। সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ উন্নয়নের ক্ষেত্রে কর পরিশোধ এর বিকল্প নেই। বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে অব্যাহত রাখতে আসুন আমরা সকলেই সময়মত কর পরিশোধ করি। তিনি বক্তব্যে আরোও বলেন, সবাই মিলে কর পরিশোধ করলে অচিরেই দেশ হবে স্বনির্ভর। ময়মনসিংহ কর অঞ্চলের পরিচালক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআই ব্যারিষ্টার মোঃ হারুন-অর-রশিদ, ময়মনসিংহ ট্রাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এড. সাদিক হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সর্বোচ্চ করদাতা মাহাবুবুল আলম, ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতা মোঃ মাহবুব রেজা করিম,
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সর্বোচ্চ করদাতা ফজলুল হক ফজল, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সর্বোচ্চ করদাতা ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ। অনষ্টান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কর অঞ্চলের  সহকারী কমিশনার ডঃ মোঃ সামছুল আরেফিন। পরিশেষে অত্র অঞ্চলের অধিক্ষেত্রাধীন ৫টি জেলা ময়মনসিংহ,জামালপুর, নেত্রকোনা,  শেরপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে মনোনীত ২০২০-২০২১ করবর্ষের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী আয়কর প্রদানকারী মোট ৪২ জন করদাতাগণকে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান