পলিপ্রয়াগপুর ইউনিয়নকে দেশের অনুকরণীয় হিসেবে গড়ে তুলতে চান ফিজুল
আগামী ২৮ নভেম্বর দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সর্বত্র উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, সমাজসেবক ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ফিজুল (বিএ)। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পলিপ্রয়াগপুর ইউনিয়নের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে জানান।
তিনি বলেন, পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন ভবন ছিল না। আমি চেয়ারম্যান থাকা কালিনী ইউনিয়ন পরিষদ ভবণ নির্মাণ করেছি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করেছি। আমার সময় ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সব সময় সাধ্যমতো সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছি। করোনা মহামারীর সময় আমার ব্যক্তিগত অর্থায়নে অনেক মানুষকে সহযোগিতা করেছি। আমি এলাকাবাসীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কারণেই আবারো ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
আমি নির্বাচিত হতে পারলে পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদকে যুগোপযোগী, আধুনিক, ডিজিটাল ওজনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করব। সরকারি সকল সহযোগিতা নিষ্ঠার সাথে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌছে দেব এবং প্রণিত তালিকায় নতুনভাবে দুস্থদের যুক্ত করব। জনগণের হক নিশ্চিত করা গেলেই তাদের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করব। অত্র ইউনিয়নের প্রতিটি রাস্তা টেকসই করে তৈরি করব এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে নতুন নতুন রাস্তা ও সড়ক নির্মাণ করব। পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোটারবৃন্দকে আগামী ২৮ নভেম্বর রবিবার ঘোড়া মার্কায় ১টি করে ভোট প্রার্থনা করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied