ময়মনসিংহে নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ময়মনসিংহে নদ-নদী রক্ষায় নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী বাঁচাও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলার সভাপতি মো. আকরাম এলাহী খান সাজ, নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. এটিএম মাহবুব-উল-আলম, কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ নিতাই চন্দ্র দে প্রমুখ। এ সময় নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাদা হোসেন, সাংবাদিক কামরুল হাসান, এমএ আজিজসহ নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ। এক সময়ে এ দেশের নদী-নালা, খাল-বিল ছিল বাংলার প্রাণ। অথচ দিন দিন নদীগুলো শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি ভরাট ও বেদখল হয়ে যাচ্ছে। এতে নদীর গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকার দেশের সকল নদীর গতির প্রাণচঞ্চলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নদী খননের কাজ শুরু করেছে।
বক্তারা জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনবার্সন এবং বেদখল হয়ে যাওয়া নদীর জায়গাগুলো উদ্ধারের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তারা ১৭ দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরিশেষে নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied