ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে গণধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৪:১৮
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় এক গার্মেন্টসকর্মী (২৪) গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত পাশবিক নির্যাতন চলে ওই নারীর ওপর। এ ঘটনায় পুলিশ জাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
পুলিশ জানিয়েছে, ওই নারী স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়াকুল এলাকায় বসুন্ধরা প্রকল্পের দক্ষিণ-পশ্চিম কোণে তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে প্রকল্পের নিরাপত্তা প্রহরী পুলিশকে বিষয়টি জানান। এ সময় ধর্ষকদের আটক করার জন্য নির্দেশ দেয়া হলে নিরাপত্তা প্রহরী ‍একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 
 
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে অন্য দুই আসামির নাম জানাতে রাজি হননি তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ