বাঘায় নৌকার চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শাহিদসহ তিন ইউনিয়নের নৌকার তিন চেয়ারম্যান প্রার্থী ও তিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে উপজেলার আওয়ামী লীগসহ নৌকার তিন চেয়ারম্যান প্রার্থীর হাজার হাজার নেতাকর্মীসহ বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ার করে সংক্ষিপ্ত বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এবং যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে আলাদা ভাবে তিন চেয়ারম্যান প্রার্থী বলেন, বিগত দিনে আমরা অনেক কাজ করেছি। কোনো সময় ভুল কথা বা কাজে বিষয়ে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আবারও নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ ও আমাদের সহযোগিতার জন্য নৌকায় ভোট দেবেন।
নৌকার চেয়ারম্যান প্রার্থীরা আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। বাঘা উপজেলার ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা আবারও নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি জনগণ আবারও নৌকাকে বিপুল ভোটে গতবারের ন্যায় চেয়ারম্যান নির্বাচিত করবেন। তারা ভোটারদের ভোট ও সকলের দোয়া কামনা করেন।
এমএসএম / জামান
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা