ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে রুবেল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৫:৩৫
সিএমপির বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে দেশীয় একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবাসহ মো. রুবেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গা থানার সুলতান আহমেদের ছেলে। রুবেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করত বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রুবেল একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, পাহাড় ও খাসজমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রুবেলের বিরুদ্ধে তিনটি মামলার বিচারকাজ চলছে। এছাড়া রৌফাবাদ এলাকায় কিশোর গ্যাং লিডার সাগরের সাথে মিলে কিশোর গ্যাং পরিচালনা করে রুবেল। এর আগেও রুবেল বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌফবাদ এলাকা থেকে মো. রুবেলকে (৩২) গ্রেফতার করা হয়। পরে রুবেলের দেয়া তথ্যেমতে তার বসতঘর থেকে একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির