বগুড়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
বগুড়ার শেরপুর উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দুপুর পর্যন্ত গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। এর আগে সোমবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার মধ্যেরাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।
মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- উপজেলার চকসাদি গ্রামের বাসিন্দা আসলাম হোসেন (৩৯), সোহাগ (২৫), জাহিদুল ইসলাম (২৫), ও রাশেদা খাতুন (২৫)। পলাতক অন্য অভিযুক্তরা হলো- উপজেলার ফুলবাড়ী গ্রামের ভুট্টু মিয়া (৪৫), চকরাজিব গ্রামের আলামিন (৩০), ফুলতলা গ্রামের মাসুদ (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে রাত ৮টার দিকে ভুক্তভোগী কিশোরী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো হদিস পাননি স্বজনরা। পরদিন (১৪ মে) সকালে মেয়েটি নিজ বাড়িতে না এসে তার ভাবির বাড়িতে যায়। খবর পেয়ে তার বাবা সেখান থেকে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে বাবার কাছে সব ঘটনার বর্ণনা দেয় কিশোরী।
ওই কিশোরীকে গত ১৩ মে রাতে ধর্ষণ করেন আসলাম, সোহাগ ও জাহিদুল। গ্রেফতার হওয়া রাশেদা খাতুন ভুক্তভোগী কিশোরীকে কৌশলে উপজেলা চকসাদি গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেছেন ভুট্টু মিয়া, আলামিন ও মাসুদ। প্রতিবারই ধর্ষণে সহায়তা করেছেন রাশেদা।
অভিযোগে আরো বলা হয়েছে, সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার চকসাদি গ্রামে কিশোরীর বাবাকে মারধর করেন অভিযুক্ত আসলাম। প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন কিশোরীর বাবা।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার চারজনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied