পাঁচ রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৬নং ওয়ার্ডে ৫টি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু, যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। শনিবার (২৭ নভেম্বর) শিকারীকান্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কসমূহের উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তিনি সিটি কর্পোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে বেশি বরাদ্দ দিয়েছি। এ ওয়ার্ডগুলোকে আমরা ঢেলে সাতে চাই। নতুন এ ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই।
মেয়র জানান, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহকে পরিকল্পনামাফিক সাজানোর এখনো সুযোগ রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিকল্পনামাফিক বাড়ি নির্মাণ এবং ড্রেন ও রাস্তার জন্য ছাড়ের মানসিকতা না থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি আরো বলেন, কোভিড পরিস্থিতি আবির্ভূত না হলে এসব উন্নয়নকাজ আরো আগে শুরু করা সম্ভব ছিল। ময়মনসিংহ সিটির উন্নয়নে আরো কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে অবস্থার আরো পরিবর্তন হবে।
উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- রেনু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি রাস্তা, শিকারীকান্দা খামার ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা, বাড়েরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা, ঝিগাতলা মোড় থেকে গোফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা এবং বাদশা মাস্টারের বাড়ি থেকে নটর ডেমে কলেজ পর্যন্ত বিসি রাস্তা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কসমূহ নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied