মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়েতে নারী ভোটারের উপস্থিতি বেশি।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৬৯০। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭৯। সদর উপজেলার গড়পাড়া এবং জাগীর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নৌকা প্রতীকের দুই প্রার্থী। বাকি ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন মোট ৩৮ জন প্রার্থী। এরমধ্যে নৌকা প্রতীকের বিদ্রোহী রয়েছেন ১১ জন। ১০টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছেন ৩৩৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে রয়েছেন ১০৭ জন।
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯০টি কেন্দ্রের ৪৮৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের সাথে বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট কাজ করছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied