ঢাকা শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙার দর্শনায় ৩ দিনের বাউল ও লোকজ অনুষ্ঠান সম্পন্ন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৮-১১-২০২১ রাত ৮:১৭

লালন সাঁইজির গোষ্ঠ গানের মধ্যে দিয়ে চুয়াডাঙার দর্শনায়  ৩ দিনের বাউল ও লোকজ অনুষ্ঠান সম্পন্ন শনিবার ভোরে  লালন ফকিরের গোষ্ঠ গানের মধ্যে দিয়ে চুয়াডাঙা জেলার  সীমান্তবর্তী দর্শনা কেরু চিনিকল মাঠে ৩দিনের বাউল ও লোকগানের বড় আসরের সমাপ্তি ঘোষণা করা হয়েছে । দর্শনা  আকন্দবাড়িয়ায় সাধক আফতাব শাহর  ২২তম মৃত্যু দিবস  স্মরণে  ও লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দর্শনা থানার ওসি ( অপারেশন) মো আবু সাইদ । বাউল পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউলের সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্যে রাখেন দৈনিক  যুগান্তর মাই টিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, দৈনিক গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক জাহাঙ্গীর আলম ।শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কেরু  চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন কেরু জি এম (প্রশাসন) শেখ মো শাহাব উদ্দিন,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি লোক গবেষক  আব্দুর রহমান,ফোরশেদপুর  ওয়ার্ড  আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেন সহ স্থানীয়রা। মৃত্যু দিবস  ও স্মরণানুষ্ঠান উপলক্ষে এখানে  একটি বাউল  ও লোকজ মেলা বসে থাকেন।যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ ঘরানার অনুষ্ঠান বাউল লালন ভাব বিচ্ছেদ পালাগান  ও নাগরদোলার আয়োজন ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পী সমীর বাউল সহ বিভিন্ন  অঞ্চল থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করে থাকে । শনিবার ভোরে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউলের কন্ঠে লালন ফকিরের গোষ্ঠ গানের মধ্যে দিয়ে  অনুষ্ঠান শেষ হয়ে যায়।দর্শনা থানার ওসি মো  এ এইচ এম লুৎফুল কবির জানান গ্রামবাংলার  ঐতিহ্যবাহী  অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছিল। দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রফেসর  মিজানুর রহমান মনডল জানান এ আয়োজনে মাটির তৈরি তৈজসপত্র  , ছোট ছেলে মেয়েদের জন্য নাগরদোলা  ও রকমারি খেলনার দোকানে উৎসুক জনতার ভীড় দেখে মনে হয়েছে মা মাটি মানুষের গান ও লোকজ ঐতিহ্যের কদর এখনো ফুরিয়ে যায়নি , যা সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এটাই প্রমাণ হয়েছে । হাজার হাজার দর্শকে পরিপূর্ণ অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়েছে । সার্বিক  অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকাশ বিশ্বাস, লিটন ও বেল্টু মিয়া।

এমএসএম / এমএসএম

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ

চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ

পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা

কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

তলিয়ে যাচ্ছে বোরো ফসল দুশ্চিন্তায় লাখো কৃষক

‎লেমশীখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু