পটুয়াখলীরতে ৬৬০ কেজি জাটকা আটক, ১০ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় দুটি পরিবহন বাস থেকে ৬৬০ কেজি জাটকা ইলিশ আটক করেছে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। আজ সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই অভিযান চালানো হয়। এ ঘটনায় দুই বাসের সুপারভাইজার ও কন্ডাকটরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাটক ইলিশ পরে জেলা মৎস্য বিভাগের তত্বাবধানে বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক শাহনাজ পারভিন।
অভিযানকারীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় কুয়াকাটা থেকে আসা দুটি পরিবহন বাস আটক করে। অভিযানে অংশ নেয় পায়রাকুঞ্জ ফাঁড়ি নৌপুলিশ, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানকালে কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী লিজা পরিবহন বাসের বক্স থেকে তল্লাশী করে ৩শ কেজি ও বরিশালগামী মাতৃছায়া বাস থেকে ৩৬০ কেজি মোট ৬৬০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লিজা পরিবহনের সুপারভাইজার শহিদুল ইসলামকে ৫ হাজার ও মাতৃছায়া বাসের কন্ট্রাকটারকে ৫ হাজার মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জব্দকৃত মাছ জেলা মৎস্য বিভাগের তত্বাবধানে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরিব মানুষদের মাঝে বিতরণ করা হয়।
জামান / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর