মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে : শিবলী সাদিক এমপি
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, মাদক আমাদের দেশের তরুণ ও যুবসমাজকে বিপথগামী করে তুলছে। মাদকের হাত থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করা জরুরি। মাদকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক হলো আমাদের সমাজের শত্রু, তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমাদের সমাজের সবাইকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বিরামপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সমাজ বিরোধী নানা তৎপরতার পাশাপাশি দেশকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সীমান্তে বিজিবি’র কষ্টদায়ক প্রহরার চিত্র তুলে ধরে, তাদের দায়িত্ব পালনের প্রশংসা করেন সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লা আবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান প্রমুখ।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লা আবেদ জানান, ২০১৯ সাল থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে ৩৫ হাজার বোতল ফেন্সিডিল, ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার দেশি মদ, ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১৩ হাজার পিচ নেশা জাতীয় ইনজেকশন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।
এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, ২৯ বিজিবি’র উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত