ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাল্য বিয়েকে না বলুন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ২:২

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয়ের ৫০ ছাত্রীর মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭টি উচ্চ বিদ্যালয়ের ৫০ ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুনসহ অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, নারী-পুরুষের সমতা আনতেই আমি এ উদ্যোগ হাতে নিয়েছি। ছেলেরা সাইকেল চালাবে, সেই সাথে মেয়েরাও সাইকেল চালাবে। মেয়েরা সাইকেল চালিয়ে লেখাপাড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে, বাল্যবিবাহকে না বলবে। পুরুষের পাশাপাশি মেয়েদের সমান কাজে অংশগ্রহণের জন্য ও দেশের উন্নয়নে মেয়েদের হাতকে শক্তিশালী করতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নে গড়া বাংলাদেশ যেন সবার শীর্ষে যেতে পারে, সে পত্যয়ে এই আয়োজন করা হয়েছে।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি