ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

'গণরুম' বৃত্ত থেকে বের হতে পারলো না জাবি


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১১:৫৭

করোনা সংক্রমণ এড়াতে জাবিতে গণরুম থাকবে না বলা হলেও শেষ পর্যন্ত গণরুমেই ঠাঁই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ম বর্ষের শিক্ষার্থীদের।

৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে জড়ো হতে থাকে। সবার হাতেই বেডিং, ট্রাংক, ব্যাগ, বইপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবার প্রত্যাশা একটি সীটের৷ কিন্তু সারাদিন উদ্বেগ উৎকন্ঠায় কাটলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত সিটের৷ দিনশেষে ঠাঁই হয়েছে গণরুমে। 

হলে ওঠার উচ্ছাস নিয়ে কুমিল্লা হতে ক্যাম্পাসে আসে প্রথম বর্ষের শিক্ষার্থী শাহাদাত৷ কিন্তু গণরুমে ঠাঁই হওয়ায় হতাশা প্রকাশ করে সে জানায়, "জাবির মত আবাসিক বিশ্ববিদ্যালয়ে গণরুম থাকবে না জেনে স্বস্তি পেয়েছিলাম। আজও আগ্রহভরে ক্যাম্পাস এসেছি হল কক্ষে উঠব বলে। শেষমেশ গণরুম বৃত্তেই আটকে রইল জাবি। শীতের দিনে গণরুমে অবস্থা আমাদের জন্য আরো দুর্ভোগের হয়ে পড়বে।"

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান জানান, "আবাসিক হলসমূহে সীটের সংকটের ব্যাপারে অবগত আছি। অন্তত ৫০% শিক্ষার্থীকে আমরা আবাসনের আওতায় আনার চেষ্টা করেছি৷ কিন্তু ৪৪ ব্যাচের অনেকেই এখনো হলে অবস্থান করায় এ সংকট এড়ানো যায়নি। তবে গণরুমগুলোতেও আমরা স্বাস্থ্যবিধি মেনেই নির্দিষ্ট দূরত্ব রেখে ছাত্রদের রাখা হয়েছে। কিছু গণরুমে খাট দেয়া হয়েছে। 

ছাত্রদের ঠিক কতদিন গণরুমে অবস্থান করতে হতে পারে জানতে চাইলে তিনি জানান, "আমাদের নতুন হলগুলোর কাজ এ বছরের মধ্যেই শেষ হবে। আশা করছি আগামী এক/দেড় মাসের মধ্যেই আমরা ছাত্রদের গণরুম থেকে আবাসনের ব্যবস্থা করতে পারব।" 

প্রসঙ্গত, করোনা সংক্রমণ কমে আসায় ১১ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলে দেয় জাবি৷ এর দশ দিন পর স্বশরীরে ক্লাস শুরু করলেও প্রথম বর্ষের জন্য ৩০ নভেম্বর হলে উঠার সিদ্ধান্ত নেয়া হয়৷ 

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক