চট্টগ্রামে দেড় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ২
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় কাজী মোবারক হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। সাথে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে বায়েজিদ থানার মুজাফফরনগর মালাশা ভবন থেকে তাদের গ্রেফতার করেন বায়েজিদ থানার এসআই রবিউল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কাজী মোবারক হোসেন ও রহমত উল্লাহ। ব্যবসায়ী সোহাইল, ফারুক আজম ও মো. সেলিম থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন পরে চাঁদা না পেয়ে মোজাফফর নগরের ইস্টার্ন মালাশার ফ্ল্যাট থেকে আসামিরা জোর পূর্বক তিনটি মিটার ও ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল নিয়ে যাওয়ার সময় একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীও উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি ও মালামাল লুটের ঘটনায় গত ২৯ নভেম্বর ব্যবসায়ী সোহাইল বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বায়েজিদ থানার এসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল জানান, আসামিরা পরিকল্পিতভাবে চাঁদাবাজির করে আসছে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি