মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়া এলাকার শহিদ (২৭) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শাহিন আলম (২৫) নামের এক ব্যক্তিতে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ উৎপল ভট্টাচার্য এই রায় দেন। একই মামলায় আরো চারজনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শাহিন আলম ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া এলাকার মৃত আহসান উদ্দিনের ছেলে। ভিকটিম শহিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার খোদাবক্স আকন্দের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), হযরত আলীর ছেলে রাজা মিয়া (২৫), সামছুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস এবং মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার।
একই মামলায় খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দাসপাড়া এলাকার মৃত ফকির চানের চেলে রহম আলী ড্রাইভার এবং একই উপজেলার থানাপাড়া এলাকার সেলিম ওরফে তেল সেলিম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভিকটিম শহিদ ও আসামি শাহীন আলম মিলে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়া এলাকায় প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও খুলে ব্যবসা শুরু করে। শহিদ ওই এনজিওর চেয়ারম্যানের দায়িত্বে থাকেন। এভাবে তাদের এনজিও ভালোভাবেই চলতে থাকে। কিন্তু কিছুদিন পর তাদের ওই এনজিওতে ১০ লাখ টাকা অনুদান আসে। অনুদানের ওই টাকাকে কেন্দ্র করে ২০০৬ সালের ২০ মে রাতে শহিদকে শ্বাসরোধ করে হত্যার পর গলা থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষে একজনের সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট অরবিন্দ পোদ্দার এবং দেওয়ান মোঃ মিজানুর রহমান আর প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট মথুর নাথ সরকার।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied