ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিবালয় থানার ওসির মসজিদে সচেতনতামূলক আলোচনা ও মাস্ক বিতরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:৪০
মানিকগঞ্জের শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির মসজিদে উপস্থিত সকল মুসল্লির উদ্দেশে সচেতনতামূলক আলোচনা ও বক্তব্য প্রদান করেছেন। এ সময় তিনি তার নিজ অর্থায়নে মসজিদে উপস্থিত মাস্কবিহীন মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন।  শুক্রবার (১১ জুন) শিবালয় উপজেলার উথুলী গোডাউন মোড় জামে মসজিদে জুমার নামাজের আগে তিনি এসব আলোচনা করেন। ‍
 
এ সময় ওসি মো. ফিরোজ কবির বলেন, আপনারা আপনাদের যে কোনো ধরনের সেবা নিতে থানায় আসুন। পুলিশি সেবা নিতে কোনো টাকা লাগবে না। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, পুলিশি সেবা নিন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
 
এ সময় থানার ওসি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভ টিজিং, কিশোর গ্যাং প্রতিরোধসহ কোভিট-১৯-এর (করোনা ভাইরাস) দ্বিতীয় ধাপ মোকাবেলায় করণীয় সম্পর্কে উপস্থিত মুসল্লিদের অবগত করেন। এছাড়া তিনি জাতীয় জরুরি সেবা ‍‘৯৯৯’-এর সুফল ও উপকারিতা সম্পর্কে মুসল্লিদের অবগত করে বলেন, ৯৯৯ নাম্বারে কল করলেই পুলিশ হাজির হয়ে যাবে। আপনারা আইন হাতে না নিয়ে পুলিশকে তথ্য দিয়ে সেবা গ্রহণ করুন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ