ময়মনসিংহে নবনির্বাচিত আইনজীবী সহকারী কার্যকরী সদস্যদের শপথ গ্রহণ
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি ময়মনসিংহ জেলা শাখার আইনজীবী সহকারী সমিতি ২০২১-২২ নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রিটার্নিং অফিসার এড. আলহাজ্ব আব্দুর রহমান আল হুসাইন তাজ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মল্লিক, সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোছা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, কোষাধক্ষ্য মোঃ ইসরাফিল হোসেন (উজ্জল), প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মোঃ মাসউদুল হক (বাপ্পী), ক্রীড়া ও নাট্য সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অডিটর মোঃ আশিকুল ইসলাম স্বপন, সম্মানিত সদস্য মোঃ সোহাগ মিয়া, মোঃ হাফিজুল ইসলাম (হাফিজ), মোঃ খালেক রাইসুল আলাম তৌহিদ, মোঃ রাকিবুল হাসান (কাকন), মোঃ ফারুক হোসেন ফকির। সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সম্পাদক মন্ডলী ১২ জন এবং কার্যকরী কমিটির ৫ সদস্যসহ মোট ১৭ জন নির্বাচনের মাধ্যমে গত ২৯ নভেম্বর পুরাতন জজ কোর্ট বিল্ডিং এর সম্মুখের সকাল ১০ ঘটিকা হইতে বিরামহীনভাবে বিকাল ৫ ঘটিকার পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব আব্দুর রহমান আল হুসাইন তাজ রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচন অফিসার হিসেবে আরো দায়িত্ব পালন করেন এড. আব্দুল মোতালেব লাল, এডভোকেট তোফাজ্জল হোসেন খান তাপস, এড. এমদাদুল হক, এড. আব্দুল কাইয়ুম, এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কার্যকরী কমিটির সভাপতি আবদুছ সালাম সরকারসহ সাবেক কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ পূর্বে করুণা কালীন সময়ে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রিটার্নিং অফিসার এডভোকেট আলহাজ্ব আব্দুর রহমান আল হুসাইন তাজ। এ সময় এড. আব্দুল মোতালেব লাল, এড. এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ, এড. শহিদুল ইসলাম, এড. শহিদুল ইসলাম, এড. সাইফুল ইসলাম,এড. বিল্লাল হোসেনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার