ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২-১২-২০২১ রাত ৮:৩১
কুতুবদিয়া মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কলেজের অধ্যক্ষ এফ এম নুরুল আলমের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবর। 
 
দোয়া মাহফিলে অডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন  কুতুবদিয়া মহিলা মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। 
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, বড়ঘোপ  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী  লীগের সভাপতি আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক  আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এইতো চাঁদটা আইটেম বিকেল পাঁচটা বাজে আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগের সভাপতি  আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের এককালীন দাতা সদস্য  মিজানুর রহমান টিটু।
 
দোয়া মাহফিলে বক্তারা কুতুবদিয়া মহিলা কলেজকে দ্বীপে উচ্চশিক্ষা বিস্তারে স্বতন্ত্র একটি গুণগতমানসম্পন্ন কলেজে রূপান্তরিত করার জন্য সার্বিক সহযোগিতা প্রদানের  আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মহিলা কলেজের ইংরেজি প্রভাষক আশেক এলাহী,  অর্থনীতি প্রভাষক নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,  যুক্তিবিদ্যা প্রভাষক সাইফুদ্দিন, আইসিটি প্রভাষক আবদুল খালেক ও ইতিহাস প্রভাষক সিরাত জান্নাত লক্ষী ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন প্রমূখ। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক  মহমুদুল করিম। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা