ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে আটক পিনু মিয়া


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ৩:৫৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টসকর্মী ধর্ষিত হয়েছে। এই মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে মোঃ আবু তালেব ওরফে পিনু মিয়াকে (৩৫) বৃহস্পতিবার (৩ ডিসেম্বর রাতে) গাজীপুর জেলার কাশিগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা গেছে, পিনু মিয়ার সাথে ভিকটিমের ২-৩ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই প্রায়ই ভিকটিমের মোবাইল ফোনে কথা বলত ও বিয়ের প্রস্তাবও দিত নারী পিপাসু পিনু মিয়া। একপর্যায়ে ভিকটিমকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে
গাজীপুর জেলার জয়নাবাজার হতে ভিকটিমের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বসতঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ধর্ষণের কথা স্বীকার করে। এ ব্যাপারে ভিকটিম ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮/২১।

জানা যায়, ধৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানা হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে র‌্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ন-১৪ এর
প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়। এ সময় র‌্যাব-১৪ এর
স্কোয়াড কমান্ডার ও সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সহ র‌্যাব-১৪ এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান