বাঘায় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ৪২০ ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক
রাজশাহীর বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মো. কাইয়ুম উদ্দিন সরকারের ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে (৪০) ৪২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-৫। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পাকুড়িয়া দুর্গামন্দির চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিবের নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালায়। এ সময় তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ৪২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, জাহাঙ্গীরকে আটক করা হলেও সাথে থাকা অজ্ঞাতনামা অপর দুই ব্যক্তি মন্দিরের পেছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আটক ও পলাতক অজ্ঞাত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied