নড়াইলে ৭ দিনের লকডাউন
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে জেলার তিন পৌর এলাকাসহ ইউনিয়নগুলোতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১১ জুন) রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন সাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল-মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির প্রমুখ।
সভায় জানানো হয়, আগামীকাল শনিবার (১২ জুন) থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু ৭ দিন এ লকডাউন চলবে নড়াইল, লোহাগড়া ও কালিয়া পৌর এলাকায়। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়নেও লকডাউন কঠোরভাবে চলবে। স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং বিট পুলিশিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া লোহাগড়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেবে বলে সভা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৫১ জন করোনায় আক্রান্ত হন। এরমধ্যে সদর উপজেলায় ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ১২ এবং কালিয়া উপজেলায় ৩ জন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর