ময়মনসিংহে ডিবির অভিযানে ২৫ জুয়াড়ি গ্রেফতার
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
ডিবির ওসি মো. সফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ মহানগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ডিবির ওসি মো. সফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবির এসআই (নিরস্ত্র) মো. সাইদুর রহমান সংগীয় অফিসার-ফোর্সসহ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার (৪ ডিসেম্বর) গৌরীপুর থানাধীন গাগলা দক্ষিণপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি মো. ফেরদৌস মিয়া, মো. জামাল মিয়া, মো. মাহাবুব, মো. শহিদ, মো. বাচ্চু মিয়া, মো. আতাউর রহমান, মানিক চন্দ্র দাস, মো. করিম মিয়া, মো. অলিউল্লাহ, মো. নুরুল, মো. কেনু মিয়া, মো. মোস্তফা, মো. শারজুল, মো. কাঞ্চন মিয়াকে গ্রেফতার করে।
অপরদিকে ডিবির এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে রোববার (৫ ডিসেম্বর) কোতোয়ালি থানাধীন চরঈশ্বরদিয়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি মো. স্বপন মিয়া, মো. হারুন, মো. আ. রশিদ, মো. মাসুদ, মো. সোলেমান, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. আলমগীর হোসেনকে এবং ডিবির এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেন সংগীয় অফিসার-ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রোববার ত্রিশাল থানাধীন মাঝিপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি আ. কাদের জিলানী, ইলিয়াছ আহম্মেদ, মো. আমির হামজা ওরফে আমিরুলসহ মোট ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জুয়াড়িদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
ওসি আরো জানান, ময়মনসিংহ মহানগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied