সীতাকুণ্ডে মসজিদকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় হযরত উম্মেদ আলী ফকির (র.) জামে মসজিদকে দুই ভাগে বিভক্ত করে একটি পক্ষ। আজ রোববার (৫ ডিসেম্বর) জোহরের নামাজ আদায় করতে গেলে মসজিদের সামনের অংশে লাল রং দিয়ে নামাজ আদায় করার স্থানকে দুই ভাগে বিভক্ত করে দেন আলম মাস্টার, আলী আকবর, আলী আহমদসহ অন্যরা।
স্থানীয় মুসল্লিরা রং দেয়ার বিষয়ে জানতে চাইলে মুসল্লিদের সাথে আলম মাস্টার ও অন্যদের হাতাহাতির ঘটনা ঘঠে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারেক উদ্দিন শিকদারের আশ্বাসে সুসল্লিরা শান্ত হন। এতে নামাজ আদায় না করে আলম মাস্টার মসজিদ ত্যাগ করে চলে যান। গত শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় মসজিদ কমিটির সভাপতি নূর মাহমুদের কাছে বিগত বছরের মসজিদের হিসাব চাইলে তার সাথে মুসল্লিদের বাকবিতণ্ডা হয়। পরে মুসল্লিরা তাকে মসজিদ থেকে বের করে দেন। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের নিকট একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় মেম্বার সোহেল ও মাহবুব আলম এ বিষয়ে বলেন, আমরা এলাবাসী ও স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলেছি। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর