বাঘায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ'লীগের বিদ্রোহী প্রার্থীর আক্রমণ
রাজশাহীর বাঘায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর আক্রমণে দলীয় নেতা আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থীর বাড়িতে কথা বলতে গেলে মসজিদের মাইক থেকে ডাকাত বলে প্রার্থীর অনুসারীদের ডেকে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। এ আক্রমণে চারটি মোটরসাইকেল ভাংচুরসহ ৭-৮ জন আহত হন। এদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের টলটলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফানসহ ৪ জনকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার আড়ানী, বাউসা এবং চকরাজাপুর ইউপি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বাউসা ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফানকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য অনুরোধ করতে যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, ওয়াহেদ সাদিক কবির, মাসুদ রানা তিলু, মজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, নৌকা প্রার্থী শফিকুর রহমান শফিক, বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় নুর মোহাম্মদ তুফান তাদের সাথে দেখা না করে উল্টো তার সমর্থকদের মাধ্যমে পার্শ্ববর্তী মসজিদে এই মর্মে মাইকিং করান যে, তার বাড়িতে বহিরাগত লোকজন ডাকাতি করার উদ্দেশ্যে হামলা করেছে। এ খবর শুনে তুফানের লোকজনসহ প্রতিবেশীরা উপজেলা আ’লীগ নেতাদের ওপর হামলা চালান। এ ঘটনায় ৭-৮ জন আহত হন এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এদের মধ্যে বাউসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (৩০) ও কাজলকে (২৫) বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার সময় মোবাইলে খবর পেয়ে বাঘা থানা রঅফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফান (৬০), উজ্জল (২৬) এবং আশিক (২৫) মো. জয়কে (২০) আক্রমণের সাথে জড়িত থাকায় আটক করেন। পুলিশের উপস্থিতি দেখে অন্যরা পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আ’লীগের দলীয় প্রার্থী শফিকুর রহমান শফিকের মোটরসাইকেল ভাংচুর ও অতর্কিত হামলার অভিযোগ এনে ঘটনার রাতেই ৫১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিনসহ আরো ১৫-২০ জন আসামি রয়েছে। আটককৃদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, নুর মোহাম্মদ তুফান ভাই আমাদের দলীয় নেতা। তার মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আমি কয়েক দফা কথা বলেছি। সর্বশেষ আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ ভাইকে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি মনোনয়ন প্রত্যাহার করতেও চেয়েছিলেন। এজন্যে শনিবার রাত ৮টার দিকে তুফান ভাইয়ের সাইদের বাসায় যওয়ার কথা ছিল। কিন্তু তিনি না যাওয়ার একপর্যায়ে রাত ৯টার দিকে তাকে ফোন করলে তিনি আসছি বলে মোবাইল বন্ধ করে দেন। ঘটনার একপর্যায়ে আমরা তার বাসায় যাই। এরপর তাকে বাইরে থেকে ডাকা হলে তিনি দেখা করবেন না বলে জানান। এ সময় মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে তার বাড়িতে হামলা করা হয়েছে বলে লোকজন ডাকা হয়। মাইকিং শুনে তার লোকজনসহ ওই এলাকার জামায়াত-বিএনপি সমর্থিত লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। আমি ভাবতেই পারিনি এমন কাজ তুফান ভাই করবেন।
এমএসএম / জামান
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন
নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭
Link Copied