আনোয়ারায় নৌকা প্রতীকে চূড়ান্ত হলেন যারা
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রোববার (৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে কেন্দ্র থেকে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। প্রার্থীদের তালিকায় এবার নতুন চমক এসেছে। এবার ছয়টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আর বাকি চার ইউনিয়নে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে।
যারা দলীয় মনোনয়ন পেলেন তারা হলোন- ১নং বৈরাগ ইউনিয়নে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নোয়াব আলী, ২নং বারশত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জানে আলম, ৪নং বটতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, ৫নং বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলাম চৌধুরী, ৬নং বারখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হাসনাইন জলিল চৌধুরী শাকিল, ৭নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ৯নং পরৈকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী এবং ১০নং হাইলধর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন।
তবে কয়েকটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা মনোনয়নবঞ্চিত হওয়ার বিদ্রোহী প্রার্থী থাকার আশঙ্কা করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, পঞ্চম ধাপের তফসিলে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ৯ ডিসেম্বর, আপিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার