ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ১১:৪১

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে জেলার মূলজান-বাগজান নামক এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান-বাঘজান এলাকায় মোটরসাইকেল- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। আহত অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি যশোর যাচ্ছিল বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ