সীতাকুণ্ডে অস্ত্র-গুলিসহ ২৭ মামলার আসামি র্যাবের হাতে আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্রসহ আটক করেছে র্যাব-৭। এ সময় ২ রাউণ্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দোনালা বন্দুক এবং ১৩ রাউন্ড কর্তুজ উদ্ধার করা হয়। রোববার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে আটক করে র্যাব। আটককৃত কাজী মশিউর রহমান খুলনার ফুলতলার পাটগ্রামের মৃত কাজী হাসানের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার জাফরাবাদে বসবাস করছেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়েন বায়েজিদ লিংক রোডে ৪নং ব্রিজের নিচে এলাকার কতিপয় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পাঞ্জাবি পরিহিত অবস্থায় কোমর থেকে ২ রাউণ্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার তথ্যমতে প্লাস্টিকের বস্তা থেকে ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দোনালা বন্দুক এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত কাজী মশিউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। এসব মামলার ১৩টি সীতাকুণ্ড থানায়, ৬টি বায়েজিদ থানায়, ৩টি আকবরশাহ থানায়, ২টি চান্দগাঁও থানায়, ১টি করে হাটহাজারীতে, কোতোয়ালিসহ প্রায় ২৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied