চুয়েটে একাধিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৭ (ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
উন্নয়নকাজগুলোর মধ্যে রয়েছে- ১০ তলাবিশিষ্ট অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন, ৫ তলাবিশিষ্ট দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য আবাসিক ভবন, ১০ তলাবিশিষ্ট সহকারী অধ্যাপক, প্রভাষক ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং ৩ তলাবিশিষ্ট মেডিকেল সেন্টার ভবন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, সেন্টার চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমণ্ডলী, বিভিন্ন অফিস প্রধান, শাখা প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন