লোহাগড়ায় জয়িতাদের সংবর্ধনা
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি’ এ পতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো লোহাগড়ায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়ার আয়োজন করে মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খানম, লক্ষ্মীপাশা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সংবর্ধনাপ্রাপ্ত নারী কবি কামনা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন- চরমঙ্গল হাটা গ্রামের আব্দুল মান্নান মোল্লার স্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক আজিজুর রহমান মোয়াজের মা পাঁচুড়িয়া গ্রামের মেয়ে সফল জননী নারী আলেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গোপিনাথপুর গ্রামের অঞ্জনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মঙ্গলহাটা গ্রামের নারী মিরা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নলদী গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে ড. নিপা রানী সাহা এবং সমাজ উন্নয়নে কবি কামনা ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
আগামী ৯ ডিসেম্বর জেলা পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন। প্রতি বছর বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে এই জয়িতা পুরস্কার প্রবর্তন করেন বাংলাদেশে সরকার।
এমএসএম / জামান
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম