ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাইমা রহমান সম্পর্কে অশ্লীল মন্তব্যে মুরাদের বিচার চান রাষ্ট্রদূত গোলাম আকবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১:৪৮

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সাংসদ ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারসহ চট্টগ্রাম জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো অতি অপরিহার্য ঠিক সেই সময় অসভ্য বর্বর সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল মন্তব্য এই সরকারের নির্লজ্জতার বহিঃপ্রকাশ। নারীসমাজ নিয়ে এ ধরনের মন্তব্যর জন্য তার শাস্তির দাবি জানান।

বিবৃতিতে ‍আরো বলা হয়, এ দেশের ক্ষমতায় একজন নারী প্রধানমন্ত্রী থাকার পরও নির্দোষ, নিষ্পাপ মহিলার প্রতি এহেন আচরণে দেশবাসী হতবাক। অনতিবিলম্বে নেতৃবৃন্দ মুরাদ হাসানকে জাইমা রহমান ও জাতির কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ করেন।

বিবৃতিদাতারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী,  আলহাজ ছালাহ উদ্দিন, ইসহাক কাদের চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, কর্নেল আজিম উল্লাহ বাহার, জসিম উদ্দিন শিকদার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, শওকত আলী নূর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহারসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির