ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চুয়েটে সংবর্ধিত হলেন মো. জামাল উদ্দীন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:১১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দীন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) চুয়েটের টিএসসি ভবনে আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট স্টাফ ৠাসোসিয়েশনের সহ-সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ জিল্লুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (আবিকফ) সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজিৎ ভট্টচার্য্য।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবনির্বাচিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (আবিকফ) সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও  চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দীনকে ক্রেস্ট প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সকল সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান