জনগণের দাবির মুখে ফরম জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান শাহাদাত হোসেন
জনগণের দাবির মুখে বরুমচড়ার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন কার্যলয়ের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং শাহাদাত হোসেন চৌধুরীকে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার দাবি জানান স্থানীয়রা। তাদের দাবির মুখে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেন রিটানিং কর্মকর্তা ফেরদৌস হোসেনের কাছে।
মিছিল নিয়ে আসা লোকজনের উদ্দেশে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমি আজীবন আওয়ামী লীগের হয়ে থাকতে চাই। দলের সিদ্ধান্ত ও আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বাইরে আমি কোকোদিন যাইনি। আজ আপনাদের ভালোবাসা আমাকে আজীবন ঋণী করে রাখবে।আমার নির্বাচন করার ইচ্ছা ছিলনা।আপনাদের দাবীর মুখে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান এবং চেয়ারম্যানকে নির্বাচন করার জন্য আহবান জানিয়ে শ্লোগান দেন স্থানীয়রা। এরআগে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied